বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বপ্ন পূরণের আগেই লাশ হয়ে ফিরছেন বগুড়ার আবু জাফর

প্রবাসী আবু জাফর। ছবি : কালবেলা
প্রবাসী আবু জাফর। ছবি : কালবেলা

পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বগুড়ার নন্দীগ্রামের আবু জাফর। সুখের আশায় বুক বেঁধেছিল তার পরিবার। ভালোই চলছিল আবু জাফরের সাজানো গোছানো ছোট্ট সংসার। কিন্তু হঠাৎ করেই মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে আবু জাফর (৪০) নামের ওই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নন্দনবাড়ি গ্রামের মৃত মোহাম্মাদ আলী প্রামাণিকের ছেলে।

রোববার (২০ জুলাই) রাতে মালয়েশিয়ার প্র্যাংগানু এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, রোববার রাতে আমরা মৃত্যুর খবর পাই। প্র্যাংগানুতে একটি কোম্পানিতে কাজ করতেন জাফর। সেখানেই রাতের বেলায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, প্রায় আট বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া পাড়ি জমান আবু জাফর। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দুই বছর আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছেলে বলেন, দুই বছর আগে বাবা দেশে এসেছিল, আমাদের ভালো রাখতে বাবা আবারও বিদেশে গেল। অথচ আজ তার লাশ নিয়ে আসতে হবে। আমার বাবার লাশ নিয়ে আসতে যে পারিমাণ টাকার প্রয়োজন সে সামর্থ্য আমাদের নেই। সরকারের সহযোগিতা কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X