ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ইচ্ছা অনুযায়ী মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমকে ব্রাহ্মণবাড়িয়ায় দাফন

ব্রাহ্মণবাড়িয়ায় মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমের জানাজা (ইনসেটে মাসুকা বেগম)। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমের জানাজা (ইনসেটে মাসুকা বেগম)। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগম নিপুর দাফন সম্পন্ন হয়েছে। শেষ ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বড় বোনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তাকে দাফন করা হয়।

পরিবারের ছোট মেয়েকে হারিয়ে অনেকটা নির্বাক বাবা সিদ্দিক আহমেদ। মেয়ে মাসুকা বেগম নিপু (৩৭) আট বছর আগে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি প্রাইমারি শাখার বাংলা মাধ্যমের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।

স্বজনরা জানান, সোমবার (২১ জুলাই) বিমানটি বিধ্বস্তের সময় মাসুকা বেগম ক্লাসে ছিলেন। পরে দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

শিক্ষিকা মাসুকার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর ঘটনায় পরিবারজুড়ে চলছে শোকের মাতম। নিহত মাসুকা ব্রাহ্মণবাড়িয়া সদরের চিলোকুট গ্রামে হলেও বসবাস করতেন শহরের মেড্ডা এলাকায়।

জানা যায়, মঙ্গলবার বিকেলে মাসুকার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোহাগপুর গ্রামে তার বড় বোনের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

মাসুকা বেগমের স্বজনরা জানান, হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিক্ষককে মাসুকা বেগম তার শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মৃত্যুর পর যেন তাকে বড় বোনের বাড়িতে দাফন করা হয়। সে অনুযায়ী বাদ আসর তার মরদেহ সোহাগপুর গ্রামে দাফন করা হয়।

নিহতের বড় বোনের মেয়ে নিধি বলেন, খালামনি আমাদের অনেক আদর করতেন। কোনোদিন ধমক দিয়ে কথা বলেননি। মৃত্যুর খবর পাওয়ার আগ পর্যন্ত দোয়া করেছিলাম আল্লাহ্ যেন খালামনিকে বাঁচিয়ে রাখে। শেষ পর্যন্ত খবর এলো তিনি আর নেই। দোয়া করি আল্লাহ্ যেন বেহেস্ত নসিব করেন।

নিহতের বাবা জানান, দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মাসুকা সবার ছোট ছিল। তার মা মারা গেছে ১৫ বছর আগে। মারা যাওয়ার পর থেকে সবসময় সে আমার খোঁজখবর নিত। তার বিয়ে দিতে পারিনি। আমি এই শোক কী করে সইব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১০

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১১

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১২

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৩

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৪

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৫

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৬

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৭

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৮

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৯

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

২০
X