পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শ্রাবণে কুয়াশায় ছেয়ে গেছে পঞ্চগড়!

কুয়াশায় ছেয়ে গেছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। ছবি : সংগৃহীত
কুয়াশায় ছেয়ে গেছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। ছবি : সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে বর্ষার মৌসুমে দেখা মিলেছে ঘন কুয়াশার। বুধবার (২৩ জুলাই) ভোরে জেলার বিভিন্ন স্থানে ঘন কুয়াশার দেখা মিলেছে। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর।

এর আগে, সকাল ৬টায় একই তাপমাত্রায় রেকর্ড করা হয়। দিনের বেলায় ৩২ থেকে ৩৫ ডিগ্রি এবং রাতের বেলায় ২৫ থেকে ২৭ ডিগ্রিতে ওঠানামা করছে জেলার তাপমাত্রা।

পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা সহিদ আলী বলেন, গত ৪০-৫০ বছরেও এমন দিনে কুয়াশার দেখা মেলেনি। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পথঘাট। গত রাত থেকে জেলার সড়ক মহাসড়কগুলোতে হালকা পরিমাণে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বাড়তে থাকে। ভোরবেলা বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা।

তিনি আরও বলেন, ভোরবেলা যখন ঘুম থেকে উঠি চারিদিকে খুব ঘন কুয়াশা দেখতে পাই। অন্যান্য সময়ে বর্ষাকালে এমন দৃশ্য দেখা যেত না। তবে আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি বর্ষাকালে কুয়াশা দেখা গেলে নাকি বৃষ্টির সম্ভাবনা কমে যায়। গত কিছুদিন ধরে বৃষ্টির অভাবে ভালোভাবে রোপা আমন লাগাতে পারছি না। বৃষ্টির খুবই প্রয়োজন।

জেলা শহরের ইজিবাইক চালক শাহিন ইসলাম বলেন, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে দেখি চারদিক কুয়াশায় ঢেকে গেছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে অথচ ভ্যাপসা গরমও রয়েছে। বর্ষাকালে এমন কুয়াশা আগে চোখে পড়েনি।

তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, রাতের তাপমাত্রা কমে গেছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। সেইসঙ্গে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশা হিসেবে দেখা দিয়েছে। রাতের সঙ্গে দিনের তাপমাত্রা ৭-৮ ডিগ্রি পার্থক্য ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X