কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী দুদিনের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শোক জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরার দুর্ঘটনায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার (২৩ জুলাই) ও বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী দুদিনের সব পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমসহ সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অন্যান্য দিনের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল প্রাঙ্গণে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের প্রাইমারি শাখার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা দগ্ধ হন এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। একই সঙ্গে স্থগিত করা হয়য় এইচএসসি ও সমমানের পরীক্ষাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X