কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৯:৩৬ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চমক দেখাচ্ছে আফগানিস্তান, এবার ৮৯ মিলিয়ন ব্যয়ে ৫ প্রকল্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান। এবার নুরিস্তান প্রদেশে কামদিশ এবং বারগামতাল জেলায় ৮৯ মিলিয়ন আফগানিতে ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে দেশটি। নুরিস্তান গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের বরাত দিয়ে আফগান ভয়েস এজেন্সি জানিয়েছে, প্রকল্পগুলোর মধ্যে সেচ, রাস্তা এবং সেতু নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

২০২১ সালে ক্ষমতার পালাবদলের পর দেশটি নতুন করে অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। ওই সময় জিডিপি ২০.৭ শতাংশ সংকুচিত হয়। যা ২০২২ সালের প্রথম দিকে আরও ৬.২ শতাংশে পৌঁছায়।

দেশটির মুদ্রাস্ফীতি ২০২২ সালের জুনে যেখানে ১৮.৩ শতাংশ ছিল, তা নভেম্বরে নেমে আসে ৯.১ শতাংশে। রপ্তানি আয়ে বড়সড় পরিবর্তন ঘটে; ২০২১ সালে যা ছিল ৮০০ মিলিয়ন ডলার, তা দুই বছরের মধ্যে বেড়ে ১.৭ বিলিয়নে পৌঁছায়। একই সময়ে রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

দেশটির বর্তমান সরকার মাদক চাষ বন্ধ করে কৃষিকে অগ্রাধিকার দেয়। আফিম চাষ ৯৫ শতাংশ কমিয়ে এর পরিবর্তে জাফরান ও গম চাষে মনোযোগ দেয়। বর্তমানে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদক। এছাড়া ডালিমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানিতেও সাফল্য এসেছে।

স্থানীয় মুদ্রার ওপর জোর দিয়ে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধ করা হয়েছে। পাশাপাশি অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আফগানিস্তানের মুদ্রা ‘আফগানি’ বর্তমানে বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রাগুলোর মধ্যে একটি।

লিথিয়ামসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে তালেবান সরকার চীনের সাথে একাধিক প্রকল্প হাতে নিয়েছে। চীনের ২০টিরও বেশি কোম্পানি আফগানিস্তানের খনি খাতে কাজ করছে। এ ছাড়া কৃষি উন্নয়নে সেচ প্রকল্প বাস্তবায়নে দেশটির প্রশাসন জোর দিয়েছে, যার ফলে লাখ লাখ হেক্টর জমি উৎপাদনক্ষম হয়ে উঠছে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসা আফগান অর্থনীতি ২০২৫ সালে ২-৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১২

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৩

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৪

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৭

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৮

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৯

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

২০
X