মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামাদ গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদ। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদ। ছবি : কালবেলা

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সামাদ মৌলভীবাজার সদর জেলার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে।

জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে যান। এ সময় কর্মকর্তারা কাগজপত্র যাচাই-বাছাই করে মামলার তথ্য পান। পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াছ হোসাইন মুস্নী বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা রয়েছে। পরে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি জানালে আসামির নামে ৭টি মামলার তথ্য আসে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছিল।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, সাত মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X