চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী ও শিশুখাদ্যের রমরমা ব্যবসা

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং শিশুখাদ্য বিক্রির অভিযোগে অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং শিশুখাদ্য বিক্রির অভিযোগে অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং শিশুখাদ্য বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব।

বুধবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আব্দুর রহিম।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোতোয়ালি থানাধীন ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করে আসছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, ৫১১টি নকল লাক্স সাবান এবং ২ কেজি মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

জব্দকৃত সব পণ্য ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X