কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন চেয়ারম্যান পেল ইসলামী ব্যাংক

ড. জোবায়দুর রহমান। ছবি : সংগৃহীত
ড. জোবায়দুর রহমান। ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির পরিচালক ড. জোবায়দুর রহমান।

বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

ড. জোবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কে অধ্যাপক এবং ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসব হিসেবে দায়িত্ব পালন করেছেন জোবায়দুর রহমান।

বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ড. রহমান বিশ্বের ৭০টিরও বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বব্যাপী অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন। বর্তমানে তিনি জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। গত ২২ আগস্ট চেয়ারম্যান করা হয় তাকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান। ওই সময় তাকে পদত্যাগ করতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১০

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১১

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১২

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৩

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৪

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৫

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৬

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৮

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X