রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মনিরুল ইসলাম ওরফে লিটন। ছবি : সৌজন্য
গ্রেপ্তার মনিরুল ইসলাম ওরফে লিটন। ছবি : সৌজন্য

রাজশাহীর বাঘা উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৩ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বাঘার চক নারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল।

গ্রেপ্তার ওই আসামির নাম মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২)। তিনি বাঘার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুপ্রভাত মন্ডল কালবেলাকে বলেন, র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে প্রথমে বাঘা থানায় হস্তান্তর করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১০

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১১

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১২

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৩

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৫

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৭

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১৮

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৯

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

২০
X