মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নেই পানি নিষ্কাশনের পথ, ডুবে থাকে বিদ্যালয়ের আঙিনা

মাধবপুরের সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা। ছবি : কালবেলা
মাধবপুরের সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এমন অবস্থা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ৫ মাস ধরে স্কুলের সামনে জলাবদ্ধতা থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পানির কারণে তারা ওয়াশরুমে পর্যন্ত যেতে পারছেন না। অনেকে পিচ্ছিল মাঠে হোঁচট খেয়ে দুর্ঘটনারও শিকার হচ্ছেন। বিদ্যালয়টি ২০২৪ সালে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হয়েছিল।

তাদের দাবি, পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সোমাইয়া আক্তার বলেন, দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে আমরা খেলাধুলা করতে পারছি না। আমাদের ভীষণ সমস্যা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আগে স্কুলের মাঠের পানি রাস্তার নিচ দিয়ে পাইপের মাধ্যমে দক্ষিণ দিকে নিষ্কাশিত হতো। সোয়াবই গ্রামের মইদর আলীর ছেলে নজরুল মিয়া ইচ্ছাকৃতভাবে পানি নিষ্কাশনের পথ মাটি ফেলে বন্ধ করে দিয়েছেন। তাকে বারবার বলা হলেও তিনি কোনো কথা কানে নিচ্ছেন না। এ নিয়ে প্রধান শিক্ষক মাধবপুরের ইউএনওর কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নজরুল মিয়া বলেন, আসলে মাটি সরিয়ে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে আমি লোক পাচ্ছি না। প্রধান শিক্ষক চাইলে নিজ উদ্যোগেও এটা করতে পারেন। এখানে পুরো দায় আমাকে দেওয়া ঠিক নয়।

প্রধান শিক্ষক আখতার উদ্দিন কালবেলাকে বলেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। ইউএনওর কাছে লিখিত আবেদন জানিয়েছি। আমরা কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ কামনা করছি।

মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাসেম কালবেলাকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি এসিল্যান্ডকে ফরোয়ার্ড করে দেওয়া হয়েছে। এর পরও বিষয়টি তদারকি করব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, জলাবদ্ধতার বিষয়টি শুনেছি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X