চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর শরীরে ফুটন্ত ভাত ঢেলে দিলেন স্বামী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ছোট ভাই বিদেশ যাবে। তাই নিজের শ্বশুরবাড়ি থেকে দাবিকৃত টাকা না পাওয়ায় স্ত্রী সুলতানা পারভিন নামের এক গৃহবধূর শরীরে ফুটন্ত ভাত ঢেলে দিয়েছেন স্বামী রবিউল বিশ্বাস।

সোমবার (২১ জুলাই) সকালে চুয়াডাঙ্গায় এ ঘটনাটি ঘটে।

তিন মাসের শিশু সন্তানকে নিয়ে সুলতানা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিছানায় ছটফট করছেন। চিকিৎসকরা বলছেন, তার শরীরের প্রায় ৩০ শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সুলতানা পারভীন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের কলোনিপাড়ার হাসান শেখের মেয়ে এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নগরবাঁকা গ্রামের রবিউল বিশ্বাসের স্ত্রী।

ভুক্তভোগী সুলতানা পারভীন বলেন, দেবর বিদেশে যাবে, এ জন্য আমার বাপের বাড়ি থেকে ২ লাখ টাকা আনতে বলে। আমার পরিবার হতদরিদ্র। টাকা দিতে অস্বীকার করায় আমার গায়ে ফুটন্ত ভাত পেছন থেকে ঢেলে দেন স্বামী ও শাশুড়ি। তিনি আরও বলেন, এটাই প্রথম না এর আগেও আমাকে বিভিন্ন সময় অকারণে শারীরিক নির্যাতন করত তারা।

সুলতানার ভাই সোহেল বলেন, আমরা গরিব মানুষ। বিয়ের পর আসবাবপত্র থেকে শুরু করে যৌতুকের টাকাও দিয়েছি। তারা আমার বোনকে নির্যাতন করত দেখেই এসব দিয়েছি, তবুও মন গলেনি তাদের।

তিনি বলেন, গত তিন মাস ধরে ২ লাখ টাকার জন্য শারীরিক-মানসিক নির্যাতন করে আসছে আমার বোনের স্বামী-শাশুড়ি। দিতে রাজি না হওয়ায় শুরু হয় নির্যাতন। নিজ নামে এনজিও থেকে টাকাও তুলে দিতে বলে। সম্মতি না দেওয়ায় আবারও মারধর করে তাকে।

তিনি আরও বলেন, এ ঘটনা প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত বোনের শ্বশুর বাড়ি যাই। সেখানে আমাদের ওপরে বোনের শ্বশুরবাড়ির লোকজন চড়াও হন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বোনকে উদ্ধার করে কুষ্টিয়ার হালসার একটি ক্লিনিকে ভর্তি করি। পরে অবনতি হলে বোনকে নিয়ে বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। দ্রুত আমরা মামলা করব।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় কালবেলাকে বলেন, ওনার শরীরের প্রায় ৩০ শতাংশ ঝলসে গেছে। শঙ্কামুক্ত কি না আগামী ৭২ ঘণ্টা পর বলা সম্ভব। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X