নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির সম্মেলনকে ঘিরে স্কুল বন্ধের ‘ভুয়া নোটিশ’ ভাইরাল

ভুয়া নোটিশ ও প্রতিবাদলিপি। ছবি : সংগৃহীত
ভুয়া নোটিশ ও প্রতিবাদলিপি। ছবি : সংগৃহীত

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের কারণে জেলা পুলিশ লাইনস স্কুল বন্ধ ঘোষণার একটি ভুয়া নোটিশ ভাইরাল হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে- এ বিজ্ঞপ্তিটি ফেসবুক আইডি হ্যাক করে জাল স্বাক্ষর দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর বিদ্যালয়ের পক্ষ থেকে আইডি উদ্ধার করে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ কালবেলাকে বলেন, এনসিপির সমাবেশের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি। বিদ্যালয়ের ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। কেউ হয়তো প্রধান শিক্ষকের নাম ও স্বাক্ষর জাল করে বিভ্রান্তি ছড়াচ্ছিল। এ ব্যাপারে জেলা পুলিশের ফেসবুক পেজে প্রতিবাদলিপি ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, আগামী ২৭ জুলাই দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরাল মাঠে সমাবেশ করবে এনসিপি। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে তৎপর রয়েছে। ঢাকা থেকে দুশ পুলিশ ফোর্স আসবে। তার জন্য স্কুল বন্ধ রাখতে হবে কেন। অপপ্রচারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X