সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সেই গরু বিক্রেতাকে ওমরাহ পালনে পাঠালেন অপু বিশ্বাস

বাঁ থেকে- চিত্রনায়িকা অপু বিশ্বাস ও রইচ উদ্দিন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- চিত্রনায়িকা অপু বিশ্বাস ও রইচ উদ্দিন। ছবি : সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে রওনা দিয়েছেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ির গরুর হাটে জাল টাকায় প্রতারিত হওয়া সেই রইস উদ্দিন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় তাকে ওমরাহ পালনে পাঠানো হয়।

শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহর উদ্দেশে তিনি রওনা দেন।

গত কোরবানি ঈদের আগে রাজধানীর দিয়াবাড়ি গরুর হাটে নিজের লালনপালন করা গরু বিক্রি করতে গিয়ে ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকার জাল নোট হাতে পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলেন নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের রইস উদ্দিন। এক বুক হতাশায় তিনি কেঁদে উঠেন। তার সেই বোবা কান্না কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে।

এমন দুঃখের মুহূর্তে তার পাশে দাঁড়ায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে রইস উদ্দিনকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন।

এই মানবিক উদ্যোগে সাড়া দিতে রইচ উদ্দিনের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান।

ফাউন্ডেশনের উদ্যোগে ও অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় আজ সেই অসহায় বৃদ্ধ, যিনি কেঁদছিলেন জাল টাকার কারণে, তিনি যাচ্ছেন মহান আল্লাহর ঘরে, ইবাদতের পবিত্রতম যাত্রায়। এ যেন নীরব অশ্রুর বদলে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।

রইচ উদ্দিন কালবেলাকে বলেন, অভিনেত্রী অপু বিশ্বাস কথা রেখেছেন, আমি পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছি।

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই তিনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুক- এতটুকুই। তাকে যে আমি ওমরাহ পালনে পাঠাতে পেরেছি এটা আমার সৌভাগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X