নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার

নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার। ছবি : কালবেলা
নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তারের পর পুলিশের ধারাবাহিক অভিযানে এবার অস্ত্র ও গোলাবারুদসহ সোহেলের খালা ও আরেক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই দুই নারী হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর মধ্যপাড়া গ্রামের অলিউর রহমানের স্ত্রী ফিরোজা (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া (৫০)।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর।

তিনি বলেন, গত ২১ জুলাই রায়পুরার শীর্ষ সন্ত্রাসী সোহেলকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ধারাবাহিকতায় রোববার (২৭ জুলাই) রায়পুরা থানা পুলিশ শ্রীনগর ইউনিয়নে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়ায় আমজাদ মিয়ার মুদি দোকানের টিনের বেড়ার সঙ্গে পাটি দিয়ে মোড়ানো অবস্থায় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, একটি লোহার পাইপ, ১২ বোর শটগানের ৫টি কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি লোহার রাম দা উদ্ধার করে। এ সময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X