চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মাদক ব্যবসার দ্বন্দ্বে খুন, অস্ত্র উদ্ধার

গ্রেপ্তার যুবক মো. সুমন। ছবি : কালবেলা
গ্রেপ্তার যুবক মো. সুমন। ছবি : কালবেলা

চট্টগ্রামে বাকলিয়া থানাধীন আরাকান রোড সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে মো. মহিউদ্দিন (৪৫) নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ২৫ জুলাইয়ের এ ঘটনায় মো. সুমন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোয়েন্দা পুলিশের দাবি, মাদক ব্যবসার দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারের জেরে খুন হয়েছেন মহিউদ্দিন। মো. সুমন মহিউদ্দিন হত্যাকাণ্ডে জড়িত। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। বর্তমানে বাকলিয়ার দৌলতখানের কলোনির বাসিন্দা। তিনি বাকলিয়া থানায় মহিউদ্দিন হত্যা মামলায় এজাহারনামীয় আসামি।

নিহত মহিউদ্দিন আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের মিছির বাপের বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার মসজিদ গলির সৈয়দের বাপের বাড়িতে বসবাস করতেন।

বাকলিয়া থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ইকবাল নামে এক যুবককে হত্যার ঘটনায় অভিযুক্ত নিহত মো. মহিউদ্দিন ১২ বছর কারাভোগের পর গত ২৫ রমজান জামিনে মুক্তি পেয়েছেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন কালবেলাকে বলেন, শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের গাফফারের কলোনির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় মহিউদ্দিনের লাশ উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। পরদিন নিহতের স্ত্রী শাহানাজ আক্তার বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রাং বলেন, সুমনকে জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ২৫ জুলাই বিকেলে আরাকান রোড সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে মো. মহিউদ্দিন নামের একজনকে গুলি করে হত্যা করেন তিনি ও পলাতক আসিফ। হত্যার কারণ হিসেবে তিনি মাদক ব্যবসায় আধিপত্য ও পূর্ব শত্রুতার কথা জানান। মাদক বিক্রিতে নিয়ন্ত্রণাধীন এলাকা নিয়ে বিরোধ বাড়ছিল। মহিউদ্দিন আগে মাদক ব্যবসা ছেড়ে দিলেও এলাকায় প্রভাব ছিল। এ কারণে আসিফ ও সুমন পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন মহিউদ্দিনকে একা পেয়ে গুলি করে।

তিনি বলেন, গ্রেপ্তার মো. সুমনে দেওয়া তথ্যে বাকলিয়া থানাধীন ১৮নং দক্ষিণ বাকলিয়া তক্তারপুল সংলগ্ন খাল পাড়ের পূর্ব পাশে আবু সওদাগরের কলোনির পিছনে খালের দেয়ালের সঙ্গে ইটের স্তূপের নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পিস্তলটি আমেরিকার তৈরি (KF 7.65 মডেল)। এটি স্থানীয় বাজারে পাওয়া যায় না, আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের মাধ্যমে দেশে প্রবেশ করতে পারে। সুমনের সহযোগী মো. আসিফকে (২৬) গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১০

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১২

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৩

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৪

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৫

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৬

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৮

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

২০
X