নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফোন করে পরকীয়া প্রেমিককে ডেকেছিলেন মিথিলা, অতঃপর...

ফারজানা আক্তার মিথিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
ফারজানা আক্তার মিথিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাবের সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি লাশের পরিচয় ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পলাশ থানা পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) পলাশ থানা পুলিশ ও নরসিংদী পিবিআইর যৌথ অভিযানে নিহতের মোবাইলের কল লিস্ট থেকে মূলত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়।

পলাশ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর নিহত নয়ন চন্দ্র মজুমদারকে তার পরকীয়া প্রেমিকা ফারজানা আক্তার মিথিলা (২৪) ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে মিথিলা ও তার স্বামী ফয়সাল পরিকল্পিতভাবে নয়নকে রুটি বানানোর বেলুন দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ বস্তাবন্দি করে খাটের নিচে রেখে দেয়। লাশ থেকে দুর্গন্ধ বের হতে থাকলে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে ব্যাটারিচালিত অটো রিকশাযোগে লাশ বহন করে নিয়ে উল্লিখিত জিনারদী ইউনিয়নের কাটাবের সড়কের পাশে ফেলে রেখে চলে যায়।

পরদিন বস্তা দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নরসিংদী পিবিআই পুলিশ লাশের ফিঙ্গার প্রিন্ট থেকে পরিচয় শনাক্ত করে নিহতের পরিবারকে জানালে, নিহতের মা ঝর্না রানী মজুমদার বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং নিহতের মোবাইলের কল লিস্ট ধরে তার পরকীয়া প্রেমিকা ফারজানা আক্তার মিথিলাকে গ্রেপ্তার করে। এ খবর জেনে মিথিলার স্বামী আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মিথিলা হত্যাকাণ্ডের বর্ণনা দেয় এবং রোববার (১৪ ডিসেম্বর) নরসিংদী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

বিয়ের আগে থেকেই নয়নের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল মিথিলার। পরবর্তীতে মিথিলা ও তার স্বামী ফয়সাল পরিকল্পিতভাবে নয়নকে রুটি বানানোর বেলুন দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।

নিহত নয়ন চন্দ্র মজুমদার (২৮) চট্টগ্রামের সন্দ্বীপ থানার উত্তর মগধরা গ্রামের দিলাল চন্দ্র মজুমদারের ছেলে। তিনি পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারের একটি ভাড়া বাসায় থেকে পার্শ্ববর্তী ঘাগড়া গ্রামে নিজের সেলুনে নরসুন্দরের কাজ করতেন।

গ্রেপ্তার মিথিলা ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ মিয়াপাড়া গ্রামের মৃত সোহেল মিয়ার মেয়ে এবং ফয়সাল মিয়ার স্ত্রী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X