রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে হামলার ঘটনায় ১২০০ জনের নামে মামলা

গঙ্গাচড়া থানা, রংপুর। ছবি : কালবেলা
গঙ্গাচড়া থানা, রংপুর। ছবি : কালবেলা

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর হিন্দুপাড়ায় হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে একজন ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় মামলাটি করেন। তবে মামলার বাদীর নাম জানা যায়নি। ঘটনার দুদিন পর অবশেষে মামলা করা হলো।

এদিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিন্দুপাড়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আজ বিকেলে ওই হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত একজন মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর নাম প্রকাশ করা যাচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত শনিবার গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঘটনার পরদিন (রোববার) বিকাল সাড়ে তিনটার দিকে উত্তেজিত জনতা ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা শুরু করলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে পুলিশের একজন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের হিসাবে ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১০

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১১

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১২

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৩

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৪

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৫

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৬

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৭

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৯

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

২০
X