চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে কনটেইনার নামিয়ে কিসমিস পাচারের চেষ্টা, আটক ৩

চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ডেলিভারি পয়েন্টে নিয়মবহির্ভূতভাবে কনটেইনার কিপডাউন এবং আমদানি করা পণ্য পাচার চেষ্টা। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ডেলিভারি পয়েন্টে নিয়মবহির্ভূতভাবে কনটেইনার কিপডাউন এবং আমদানি করা পণ্য পাচার চেষ্টা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ডেলিভারি পয়েন্টে নিয়মবহির্ভূতভাবে কনটেইনার কিপডাউন এবং আমদানি করা পণ্য পাচার চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১১টায় বন্দরের নিরাপত্তা বিভাগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার (৩০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

তিনি বলেন, এনসিটি ডেলিভারি পয়েন্টে একটি অ্যাসাইনমেন্ট বহির্ভূত কনটেইনার সীলবিহীন অবস্থায় রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ও এনএসআইর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে কনটেইনারের পাশে অবস্থানরত একটি কাভার্ডভ্যানের মধ্যে পাওয়া যায় অ্যাসাইনমেন্ট বহির্ভূত ৮৪ কার্টন কিসমিস, যার ওজন প্রায় ৮৪০ কেজি। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, জাতীয় আমদানি-রপ্তানি নিরাপত্তা, পণ্যের নিরাপত্তা এবং স্বচ্ছ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ নীতি কঠোরভাবে কার্যকর থাকবে। ঘটনার বিষয়ে এরই মধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বন্দরের নিরাপত্তা বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X