নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল। ছবি : কালবেলা

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়কে মিছিল করে তারা। পরে চৌমুহনীর বাজারের হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়।

এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।

স্থানীয়রা জানায়, বিকেলে পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। স্থানীয় নেতা শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ বলে স্লোগান দিয়ে মিছিল শেষ করে।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব দাউদ উর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের চিহ্ন বয়ে বেড়াচ্ছে লাখ-লাখ নিরপরাধ মানুষ। কিন্তু স্থানীয় প্রশাসনের গাফিলতিতে তাদের দলের নিষিদ্ধ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করার সাহস দেখাচ্ছে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X