কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক-অফিস সহায়কের বিদায়

ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক-অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান। ছবি : কালবেলা
ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক-অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুলশিক্ষক ও অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অন্যরা।

আয়োজকরা জানান, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান। তারা সম্প্রতি অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়টির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষক আজিবর রহমান বলেন, দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুলত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। চাকরি জীবন শেষে এমন বিদায় সংবর্ধনা পাবেন সেটা কল্পনাও করতে পারেননি। এ জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, চাকরি জীবনের অবসর সবাইকে নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানাচ্ছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। আর এই বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১০

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১১

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১২

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৩

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৬

বাস খাদে পড়ে নিহত ৪

১৭

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৮

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৯

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

২০
X