সিলেট ব্যুরো
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির হাতে জব্দকৃত ভারতীয় পণ্য। ছবি : কালবেলা
সিলেট সীমান্তে বিজিবির হাতে জব্দকৃত ভারতীয় পণ্য। ছবি : কালবেলা

সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকার বেশি।

বুধবার (৩০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকার সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছানাকান্দি, তামাবিল এবং দমদমিয়াজুড়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডারসহ বিপুল মালামাল আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য আনুমানিক এক কোটি বিশ লাখ তেত্রিশ হাজার একশত পঞ্চাশ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এই অভিযানে তারই ফল মিলেছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি আগের চেয়ে আরও জোরাল করা হয়েছে। জব্দ মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১০

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১১

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১২

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৩

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৪

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৬

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৭

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৮

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৯

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

২০
X