চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মহিউদ্দিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

মহিউদ্দিন হত্যার প্রধান আসামি মো. আসিবুল হক প্রকাশ আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
মহিউদ্দিন হত্যার প্রধান আসামি মো. আসিবুল হক প্রকাশ আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মো. আসিবুল হক প্রকাশ আসিফকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার সময় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মৌলভির দোকান নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. আসিবুল হক প্রকাশ আসিফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসিফ মহিউদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গত ২৫ জুলাই রাতে বাকলিয়া থানাধীন ৫নং ব্রিজ সংলগ্ন গাফফারের কলোনি থেকে মহিউদ্দিনকে মৃত গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। পরে তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় হত্যা মামলা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন কালবেলাকে বলেন, গ্রেপ্তারপূর্বক জিজ্ঞাসাবাদে সে উপর্যুক্ত মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকাসহ ভিকটিম মহিউদ্দিনকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X