হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনওর স্বাক্ষর ‘জাল’, জামায়াত নেতাকে শোকজ

হাছেন আলী। ছবি : সংগৃহীত
হাছেন আলী। ছবি : সংগৃহীত

শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাছেন আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এ নোটিশ দেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা।

এদিকে নোটিশ পাঠানোর দিনই উপজেলা জামায়াতের আমির পদ থেকে হাছেন আলীকে অব্যাহতি দিয়ে উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির আবু তাহের অব্যাহতির বিষয়টি স্বীকার করলেও কারণ প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

কলেজটির সভাপতি ও ইউএনও শামীম মিঞা জানান, হাতীবান্ধা মডেল কলেজে হাছেন আলীসহ চারজন অধ্যক্ষ দাবি করে আসছেন। তবে বর্তমানে হাছেন আলী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছেন। কলেজটি এমপিওভুক্ত হলেও জটিলতার কারণে এখনো শিক্ষক-কর্মচারীদের বেতন হয়নি। সম্প্রতি তিনি হাছেন আলীর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, শিক্ষক-কর্মচারীর তালিকা তৈরিতে অনিয়মসহ তার (ইউএনওর) স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতেই হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, হাছেন আলী ইউএনও শামীম মিঞার স্বাক্ষর স্ক্যান করে ১৩টি নিয়োগ ফাইল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছেন।

এ বিষয়ে ইউএনও শামীম মিঞা বলেন, ‘আমি স্বাক্ষর করিনি, আমার স্বাক্ষর স্ক্যান করে ইনডেক্সের জন্য পাঠানো হয়েছে।’

তিনি জানান, অভিযোগ পাওয়ার পর হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X