বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
মা‌টিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কীটসহ আটক ৬

জব্দ কিটসহ সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর ও অন্য পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
জব্দ কিটসহ সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর ও অন্য পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় সা‌ড়ে ১০ লাখ টাকার ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটসহ ৬ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মাটিরাঙ্গার উপ‌জেলা প‌রিষ‌দের সামনে মাই‌ক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় ৩৯০০ পিস ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কিট, ২ হাজার ৭০০‌টি প্লাস্টিকের বড় ড্রপার, ৯৮ পিস অ্যাম্পুল, ১ হাজার ৩০০‌টি প্লাস্টিকের ছোট ড্রপারসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর এসব কথা জানান।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটকরা হলেন, মাটিরাঙ্গা মিস্ত্রী পাড়ার রবিউল ইসলাম (২৯), বড়নাল ইউনিয়নের মুহিম উদ্দিন (২৭), জাকির হোসেন (৩০), জাহাঙ্গীর আলম (২৯), মো. মাইনুদ্দিন (২৭) ও ম‌হিন উদ্দিন ( ২৯)।

পু‌লিশ সুপার ব‌লেন, নাগ‌রিক সেবা নি‌শ্চিত করণে‌ চোরাকারবা‌রিসহ যে কোনো অপরাধ দম‌নে খাগড়াছ‌ড়ি জেলা পু‌লিশের গো‌য়েন্দা তৎপরতাসহ সব আইনগত কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাপর মোহাম্মদ সা‌লেহ, মা‌টিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. শ‌রিফ ও থানায় কর্মরত পু‌লিশ সদস‌্যসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১০

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১২

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৩

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৭

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৮

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

২০
X