ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা
বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রামে মুরগির খামারে এ ঘটনা ঘটে।

তারা হলেন- মা জোসনা খাতুন (৫০) ও ছেলে মো. বিপ্লব সরদার (৩৩)।

প্রতিবেশীরা জানান, বিপ্লব শনিবার বিকাল ৩টার দিকে চাঁদগ্রামে তার মুরগির খামারের পাশের নিজ জমিতে পাওয়ার ট্রেলার দিয়ে চাষ করছিলেন। চাষের কাজ শেষে ট্রেলার নিয়ে খামারে ঢুকতেই বিদ্যুতের তার গাড়িতে জড়িয়ে যায়। মুহূর্তেই বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মা বাড়ি থেকে ছুটে এসে ছেলে বিপ্লবকে জড়িয়ে ধরে ছাড়াতে চেষ্টা করেন। ঘটনাস্থলে মা জোসনা খাতুনও বিদ্যুৎস্পর্শে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিপ্লবের বোনজামাই বিপুল বলেন, বিকাল ৩টার দিকেও আমি তাকে চাষ করতে দেখেছি। এরপর হঠাৎ বিপ্লবের চাচাতো ভাই মুকুলের চিৎকারে শুনে এসে দেখি আমার শাশুড়িসহ সে মাটিতে পড়ে আছে। সন্তান ও স্ত্রী হারিয়ে বাবা হাবিল সরদার বারবার জ্ঞান হারাচ্ছেন। এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আর ঘটেনি।

ভেড়ামারা থানার ওসি আবদুল রব তালুকদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত বলেন, বিদ্যুৎস্পর্শে মা-ছেলে মারা যাওয়ার ঘটনাটি শুনেই ঘটনাস্থলে গিয়েছি। এমন হৃদয়বিদারক ঘটনা সত্যিই দুঃখজনক। যেহেতু এটি একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা, তাই পোস্টমর্টেম ছাড়াই মরদেহ হস্তান্তর করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X