পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২:২০ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় ২ টুকরা হয়ে ধানক্ষেতে ট্রাক্টর

ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটি দ্বিখণ্ডিত হয়ে পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে। ছবি : সংগৃহীত
ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটি দ্বিখণ্ডিত হয়ে পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় রেলগেট অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুই টুকরো হয়ে গেছে। এ ঘটনায় ট্রাক্টর চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের সুবিদ এলাকার অরক্ষিত রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

আহত ট্রাক্টর চালক আসাদ মিয়া (৩৫) সুবিদ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেটটি অরক্ষিত হওয়ায় ট্রেনের আসার সংকেত বুঝতে না পেরে আসাদ মিয়া ট্রাক্টর নিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি কাছে চলে আসে। এ সময় হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে আসাদ মিয়া সেটিকে সরানোর চেষ্টা করেন। মুহূর্তেই ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দিলে সেটি দ্বিখণ্ডিত হয়ে পাশের জমির ধানক্ষেতে ছিটকে পড়ে এবং চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মাসুদ রানা জানান, বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X