উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবির ধাওয়া খেয়ে অটোরিকশা রেখে পালাল মাদক পাচারকারী

ইয়াবা ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বিজিবি। ছবি : কালবেলা
ইয়াবা ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বিজিবি। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ধাওয়া খেয়ে সিএনজিচালিত অটোরিকশা রেখে পালিয়ে গেছে মাদক পাচারকারী। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা জব্দ করে ৬৪ বিজিবি সদস্যরা।

শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার পালংখালী গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-২০ থেকে ২ কিলোমিটার দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে পালংখালী (গোয়াল মারা) নামক স্থানে অবস্থান করে। সকাল পৌনে ৮টায় পালংখালী (গোয়াল মারা) রাস্তা থেকে বালুখালী মেইন রোডের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা আসতে দেখে থামতে সংকেত দেওয়া হয়। চালক অটোরিকশা না থামিয়ে কিছুদূর গিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। টহল দল সিএনজিটি তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

তিনি আরও বলেন, মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার ইয়াবা ট্যাবলেট ও সিএনজিচালিত অটোরিকশা আলামত হিসেবে থানায় জমা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X