শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

অঙ্গার হওয়া মারুফা আক্তার। ছবি : কালবেলা
অঙ্গার হওয়া মারুফা আক্তার। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গার্মেন্টস কর্মী মারুফা আক্তার (৪৫) উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামের মো. মিজানুর রহমানের দ্বিতীয় স্ত্রী। তিনি স্থানীয় মোশাররফ স্পিনিং মিলস নামক একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত ঘাতক স্বামী মো. মিজানুর রহমান (৪৫) একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি একটি ওষুধের দোকান পরিচালনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এ দম্পতির বিয়ের পর থেকে বলতে গেলে সারা বছর ঝগড়া লেগেই থাকত। এটা নিয়ে সামাজিক ভাবে বহু সালিশি বৈঠক হয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।

নিহতের ছোটবোন নাজমা আক্তার বলেন, রাত আড়াইটার দিকে আশপাশের মানুষ আগুন আগুন করে ডাক-চিৎকার শুরু করে। চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাসার মূল ফটক তালাবদ্ধ। এরপর স্থানীয়রা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় দুটি ঘরের দরজা তালাবদ্ধ। এরপর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানো শুরু করে। ততক্ষণে বোন আমার অঙ্গার হয়ে গেছে।

নিহতের ছোটভাই মোহাম্মদ আবু তাহের বলেন, বিয়ের পর থেকে নানান বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকত। গত ১৫ দিন ধরে বোনকে ঘর থেকে বের হতে দিচ্ছে না ঘাতক স্বামী। রাতে ডাকাডাকি শুনে দ্রুত ঘটনাস্থলে এসে দাউদাউ করে আগুন জ্বলতে দেখি। পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে আমার বোনকে পুড়িয়ে পালিয়ে গেছে মিজান।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, রাত আড়াইটার দিকে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় ঘাতক স্বামী। এ সময় ঘাতক মিজান দুটি থাকার ঘর ও মূল ফটক তালাবদ্ধ করে। আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১০

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১১

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১২

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৩

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৪

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৫

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৭

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৮

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৯

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

২০
X