নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রেলওয়ে স্টেশনে ছিনতাইকালে ২ ছিনতাইকারী আটক

নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। ছবি : কালবেলা
নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। ছবি : কালবেলা

নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়েছে। রোববার (০৩ আগস্ট) নরসিংদী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

আটক হওয়ারা হলেন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৯) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৪)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (ইনচার্জ) জহিরুল ইসলাম জানান, রোববার ভোরে দুজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির প্ল্যাটফর্মে ডিউটিরত পুলিশ ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে। পরে তাদের ভৈরব রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।

তিনি জানান, তাদের একটি চক্র রয়েছে। এ ছিনতাইকারী চক্র প্রায়ই রেলওয়ে স্টেশন ও ট্রেনে ছিনতাই করে আসছিল। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X