নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে মেয়েদের ছবি ব্যবহার করত তন্ময় !

ফেসবুকে মেয়েদের ছবি ব্যবহার করত তন্ময় ।ছবি : কালবেলা
ফেসবুকে মেয়েদের ছবি ব্যবহার করত তন্ময় ।ছবি : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রোফাইলে মেয়েদের ছবি ব্যবহার করে ভুয়া আইডির মাধ্যমে ফেসবুক ফ্রেন্ড করে অশ্লীল ছবি পাঠিয়ে তরুণীদের ব্ল্যাকমেইল করত প্রতারক তন্ময় সরকার। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। তন্ময় নড়াইল সদর উপজেলার মালিয়াট গ্রামের নরত্তম সরকারের ছেলে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন এর সত্যতা নিশ্চিত করেছেন। এজাহারের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অপরাধে তন্ময় সরকারকে (১৯) গত ৪ সেপ্টেম্বর রাতে নড়াইল সদর উপজেলার মালিয়াট গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)৮(৪) ধারায় মামলা দায়ের করা হয়।

আদালতে আসামি তন্ময় সরকারকে হাজির করলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আসামি জানায়, ইউটিউব থেকে ভিডিও দেখে শিখে গুগল সার্চ ইঞ্জিনের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নগ্ন ছবিগুলো তরুণীদের সংগৃহীত ছবির সমন্বয়ে এডিট করে। পরবর্তীতে বিভিন্ন ভুয়া আইডির মাধ্যমে তরুণীদের মেসেঞ্জার ও ইনবক্সে অশ্লীল ছবিগুলো পাঠিয়ে তাদের থেকে অর্থের দাবি করে। অনেক ভুক্তভোগী তরুণী ও তার পরিবার সামাজিক সম্মানহানির ভয়ে প্রত্যাশা অনুযায়ী টাকা দিয়েছেন। এমনকি বিভিন্ন সময়ে প্রত্যাশা অনুযায়ী টাকা না পাওয়ায় সে ছবিগুলো ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে পোস্ট করে দিতেন।

তার প্রধান উদ্দেশ্য অশ্লীল ছবিগুলোকে পুঁজি করে ভুক্তভোগী পরিবারগুলো থেকে অনৈতিক অর্থ সুবিধা ভোগ করা।

পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বলেন, এ ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা সচেষ্ট। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের বিশেষ করে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের ফেসবুক ব্যবহারে আরও সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় ভুক্তভোগী এক তরুণীর পিতা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মেয়ের অশ্লীল ছবি ছড়িয়ে দিয়ে অনৈতিকভাবে অর্থের দাবি করেন তিনি।

জেলা পুলিশের একাধিক টিম এই মামলার তদন্তে নেমে চাঞ্চল্যকর আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করে। পুলিশ সূত্রে জানা যায়, মেয়েদের পরিচিত মেয়ে বন্ধুদের ছবি দিয়ে প্রথমে আইডি খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাত। ভুক্তভোগীরা তাদের বন্ধু ভেবে রিকোয়েস্ট গ্রহণ করে। পরবর্তীতে তাদের আইডিতে প্রবেশ করে ছবি সংগ্রহ করা হতো। শুধু ভুক্তভোগী ওই তরুণীই নয়, আরও অনেক তরুণীই এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে এডিটকৃত নগ্ন ছবি পাঠানো হতো। ভুক্তভোগী মেয়েদের ইনবক্সে পাঠানোর পাশাপাশি ওই ধরনের বিকৃত অশ্লীল ছবিগুলোকে পুঁজি করে অর্থের দাবি করা হতো।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১০

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১১

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১২

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৩

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৪

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৫

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৬

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৭

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৮

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৯

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

২০
X