লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

লামায় পাহাড় কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

লামায় পাহার কাটা। ছবি : কালবেলা
লামায় পাহার কাটা। ছবি : কালবেলা

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাতের আঁধারে বাড়ির পাশের পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৬ জুন) রাত ১১টার দিকে আজিজনগরে ২ নম্বর ওয়ার্ড তেলুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহত ফকির আহমদকে পার্শ্ববর্তী লোহাগাড়ার পদুয়া হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মাটিচাপায় নিহত শ্রমিক ফকির আহমদ (৫০) আজিজনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মিশনপাড়া পাগলির ঝিরির মৃত ইদ্রিস মিয়ার ছেলে ও আহত আরমান উদ্দিন (১৭) একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড চেয়ারম্যানপাড়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন ও হেলাল উদ্দিন বেশ কিছু দিন ধরে বাড়ির পাশের পাহাড় থেকে মাটি কাটছিলেন। শুক্রবার গভীর রাতে তিনজন শ্রমিককে মাটি কাটতে কাজে লাগায়। এ সময় তাদের অসাবধানতার জন্য পাহাড় থেকে মাটি এসে ফকির আহমদ ও আরমান উদ্দিন চাপা পড়ে। স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করলেও নিহত ফকির আহমদকে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি এনামুল হক বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে দুজন শ্রমিক। স্থানীয় লোকজন দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফকির আহমদকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১২

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৩

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৪

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৬

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৭

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৮

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X