সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

নিখোঁজ মুন্নার পরিবারের পাশে সোনারগাঁ বিএনপি

সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে মুন্নার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ছবি : কালবেলা
সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে মুন্নার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ছবি : কালবেলা

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে নিখোঁজ হন সোনারগাঁয়ের সাব্বির হোসেন মুন্না (২৪)। বছর পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি তার। বিভিন্ন জায়গায় তথ্য দিলেও প্রশাসন কিংবা ছাত্র প্রতিনিধিরা কোনো উদ্যোগ নেননি।

এ নিয়ে ৪ আগস্ট কালবেলায় প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের দৃষ্টিগোচর হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে থানা বিএনপির বিজয় র‍্যালি শেষে আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় একটি প্রতিনিধি দল স্থানীয় কালবেলার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ছুটে যায় অসহায় মুন্নার পরিবারের কাছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা শফিকুল ইসলাম ও মা মুক্তা বেগমকে তাদের ছেলেকে খুঁজে বের করার প্রতিশ্রুতিসহ পরিবারের সার্বিক খোঁজখবর নিয়ে সমবেদনা প্রকাশ করেন প্রতিনিধি দলটি।

পরে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক জামিল হোসেন, সহদপ্তর সম্পাদক হাফিজ আহমেদ, সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি ইউনুস মিয়া, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, আজিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X