কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেটকার থামিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক চালককে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা রেলগেট এলাকার বামনগ্রাম গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান একটি প্রাইভেটকার নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বনপাড়া যাচ্ছিলেন। পথে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গাড়িটি থামিয়ে গাড়ির ভেতরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় সাইদুর গাড়ি থেকে নেমে প্রাণ রক্ষার চেষ্টা করলেও রক্তক্ষরণে সড়কের পাশেই তার মৃত্যু হয়। সহযাত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে সড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সঙ্গে থাকা কাগজপত্র দেখে পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।’

তিনি আরও জানান, ‘প্রাইভেটকারটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং গাড়িতে থাকা এক যাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্তে অগ্রগতি হচ্ছে এবং খুব শিগগির বিস্তারিত তথ্য জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X