কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনায় তিনজন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে হাসিনা বেগম (৪২) নামে এক যাত্রী ছিলেন। অপর দুজনের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

আহত হয়েছেন চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৪২) সহ অন্তত ১২ জন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। তাকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১০

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১১

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১২

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৩

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৪

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৫

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৬

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৭

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৮

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৯

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

২০
X