কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

আজান না হওয়ায় মসজিদে গিয়ে মিলল ইমামের মরদেহ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে- কিন্তু মসজিদ থেকে আজান এখনো শোনা যায়নি। বিষয়টিতে খটকা লাগে স্থানীয় মুসল্লিদের। পরে তারা গিয়ে দেখতে পান ইমাম মাওলানা আব্দুল আজিজের (৩৮) মরদেহ পড়ে আছে মসজিদের ভেতরে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সূর্য খান বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) সিরাজ খান।

জানা গেছে, মাওলানা আব্দুল আজিজ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়, আব্দুল আজিজ ওই মসজিদের ইমাম এবং একইসঙ্গে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। জোহরের নামাজের পর মসজিদের প্রাঙ্গণ পরিষ্কার এবং নিজের কাপড় ধুয়ে খাওয়া দাওয়া করতে দেখা যায় তাকে। কাজ শেষে হয়তো তিনি মসজিদের ভেতর ঘুমিয়ে পড়েন। পরে আসরের নামাজের সময় মসজিদের মাইকে আজান না হওয়ায় মুসল্লিরা মসজিদে এসে দেখেন তিনি মারা গেছেন।

ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজ খান বলেন, শুনেছি দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। বিকেলে মসজিদের ভেতর তিনি মারা যান। এলাকাবাসীর ধারণা তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X