খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আন নাহল অ্যাকাডেমির ক্ষুদে বিজ্ঞানীদের সায়েন্স, আর্টস ও ক্যালিগ্রাফি প্রদর্শনী

শিক্ষার্থীরা বাড়িতে প্রস্তুতকৃত বিভিন্ন প্রজেক্ট, চিত্রকর্ম ও ক্যালিগ্রাফি শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করে। ছবি : কালবেলা
শিক্ষার্থীরা বাড়িতে প্রস্তুতকৃত বিভিন্ন প্রজেক্ট, চিত্রকর্ম ও ক্যালিগ্রাফি শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করে। ছবি : কালবেলা

খুলনার আন নাহল অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সায়েন্স, আর্টস ও ক্যালিগ্রাফি প্রদর্শনী। এতে শিক্ষার্থীরা বাড়িতে প্রস্তুতকৃত বিভিন্ন প্রজেক্ট, চিত্রকর্ম ও ক্যালিগ্রাফি শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করে।

শনিবার (৯ আগস্ট) নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বিজ্ঞান প্রজেক্ট, চিত্রকর্ম এবং ইসলামিক ক্যালিগ্রাফি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে কর্তৃপক্ষ।

সায়েন্স, আর্টস ও ক্যালিগ্রাফি প্রদর্শনী ঘিরে অ্যাকাডেমির দেয়াল ও বিভিন্ন কর্নারে শোভা পায় রঙিন আর্টওয়ার্ক ও মনোমুগ্ধকর শিল্পকর্ম, যা পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি করে এক অনুপ্রেরণাময় ও নান্দনিক পরিবেশ।

অ্যাকাডেমির পরিচালক প্রকৌশলী মুজাহিদ রহমান অপু বলেন, আমাদের অ্যাকাডেমি এমন একটি প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে, যারা দ্বীনের জ্ঞান ও দুনিয়ার জ্ঞান উভয় ক্ষেত্রেই পারদর্শী হবে। আজকের প্রদর্শনী প্রমাণ করছে, আমাদের শিক্ষার্থীরা একদিন আলেম, বিজ্ঞানী, শিল্পী ও ইতিবাচক পরিবর্তনের নেতা হয়ে উঠবে।

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক সাকিব আবরার বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা তাদের প্রতিভা, সৃজনশীলতা ও গবেষণার মনোভাব দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। এ প্রদর্শনী তাদের আত্মবিশ্বাস, দলগত কাজের মানসিকতা এবং দ্বীনি ও দুনিয়াবি জ্ঞানের সমন্বয়কে আরও শক্তিশালী করেছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X