দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি : জুয়েল

কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (৯ আগস্ট) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নুরজাহান রহমান ফাউন্ডেশন আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সারাদেশে লুটপাট, দুর্নীতি ও নৈরাজ্য বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। আগামী দিনেও আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। দুর্নীতি ‘জিরো টলারেন্স’ নীতিতে আনতে আমরা ইতোমধ্যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।

এ সময় তিনি আরও বলেন, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আর আমি যদি নির্বাচিত হতে পারি, আমার নির্বাচনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করছি।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে তিনি দিনব্যাপি সীমান্তবর্তী এলাকায় জনসংযোগ করেন। পরে নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ আটজন নিহতের ঘটনায় বিকেলে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের কবর জিয়ারত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X