কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শুরু থেকে মাঠে আছি মানুষের সাড়া পাচ্ছি : আমির হামজা

মনোনয়নপত্র সংগ্রহ করেন আমির হামজা। ছবি : কালবেলা
মনোনয়নপত্র সংগ্রহ করেন আমির হামজা। ছবি : কালবেলা

মুফতি আমির হামজা বলেছেন, শুরু থেকে মাঠে আছি মানুষের সাড়া পাচ্ছি। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কুষ্টিয়া-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহের সময় তিনি এ কথা বলেন।

আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্ডার এলাকা দিয়ে অনেক কিছু ঢুকছে যার বিষয়ে প্রশাসনকে বারবার বলা হয়েছে। এগুলো উদ্ধার করা না গেলে নির্বাচনে এর প্রভাব পড়বে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিলেও এর ফলাফল এখনো আমরা দেখতে পাইনি। তবে আশা করছি সামনে এগুলো সংগ্রহ করতে পারবে প্রশাসন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আমরা বিচার চাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে দেশি-বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে বলে তিনি জানান।

আমির হামজা বলেন, অনেকেই চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক। দেশটা অন্যের হাতে চলে যাক। নির্বাচিত সরকার না আসলে কী হয় তা তো আমরা আগেই দেখেছি। আমরা চাচ্ছি সুনির্দিষ্ট তারিখে নির্বাচন অনুষ্ঠিত হোক।

কুষ্টিয়া সদর নিজ আসনের নির্বাচন সম্পর্কে তিনি জানান, শুরু থেকে মাঠে আছি মানুষের সাড়া পাচ্ছি। এ আসনের দুইটা থানায় আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি বিপুল ভোটে বিজয়ী হবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X