সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় সোনাইমুড়ী বাইপাস চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সৈয়দ মো. শহিদুল ইসলাম, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, নাজমুল হক নাজিম, খোরশেদ আলম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সাবেক সম্পাদক আমিনুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, সাংবাদিক আবদুল মতিন, জসিম উদ্দীন রাজ।

বক্তব্যে বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানায়। পাশাপাশি অতিসত্বর হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তুলেন।

বক্তারা আরও বলেন, যদি আইনের যথাযথ প্রয়োগ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হয়, তাহলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১১

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১২

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৫

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৬

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৭

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৮

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৯

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

২০
X