গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

সুদের টাকা না দেওয়ায় শিশুকে জিম্মি, অতঃপর...

৭ মাস বয়সী এক শিশুকে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে তিন আসামি। ছবি : সংগৃহীত
৭ মাস বয়সী এক শিশুকে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে তিন আসামি। ছবি : সংগৃহীত

গাইবান্ধায় সুদের টাকা আদায়ে ৭ মাস বয়সী এক শিশুকে আটকে রাখার অভিযোগে নারীসহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার কূপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আসামিরা হলেন দুর্গাপুর গ্রামের সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) ও আলাল (১৮)।

স্থানীয় ও পুলিশ জানা যায়, দুর্গাপুর গ্রামের আব্দুল মতিন কিছুদিন আগে একই গ্রামের সুজা মিয়ার কাছ থেকে সুদের ওপর ৫০ হাজার টাকা নেন। শনিবার সকালে প্রতিবেশী হিসেবে মতিনের ৭ মাসের কন্যাশিশুকে বেড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে যায় সুজার পরিবার। পরে শিশুটিকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় তারা।

শিশুটিকে আনতে মতিনের স্ত্রী পাঁচবার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে সুজা মিয়া ও তার পরিবার জানায়, টাকা পরিশোধ না করা পর্যন্ত শিশুকে দেওয়া হবে না। স্থানীয় ইউপি সদস্যের সহায়তাও ব্যর্থ হয়, উল্টো শিশুটির পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।

পরে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় শিশুটির মা ইসমত আরা বাদী হয়ে সুজা মিয়াসহ ৫ জনের নামে মামলা করেন।

শিশুটির মা ইসমত আরা বলেন, সুজা মিয়ার কাছ থেকে আমার স্বামী সুদের ওপর ৫০ হাজার টাকা নেওয়ায় তারা এমন কাজ করে। সুজা ও তার লোকজনের কাছ থেকে আমার সন্তানকে চাইলে তারা মেরে ফেলার হুমকি দেয়। তারা বলছে টাকা দে আগে না হয় বাচ্চা পাবি না। এদের উপযুক্ত বিচার চাই আমি।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর আলম তালুকদার বলেন, সুদের টাকার জন্য ৭ মাসের একটি শিশুকে আটকে রাখায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন / ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়াস

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি : শিশির মনির

জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকের সভাপতিত্বে প্রধানমন্ত্রী

১৫ বছরেই জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তা দেবে আদ্-দ্বীন হাসপাতাল

১০

বর্ষা শুরুর আগেই যমুনায় তীব্র ভাঙন

১১

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

১২

২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় না হলে চুক্তি নয় : ইরান

১৩

‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’, রামিসার বাবা

১৪

ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন কর্মসূচি

১৫

সৌদি আরবে বিদ্যুৎস্পর্শে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৬

হরমুজে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে পিছু হটিয়েছে ইরান : খামেনির উপদেষ্টা

১৭

ভারতের পুশ-ইন নিয়ে সীমান্তে বিজিবির বিশেষ সতর্কবার্তা

১৮

বাজার সংস্কারে কঠিন পথ পাড়ি দিতে হবে : বিএসইসি চেয়ারম্যান

১৯

নেসলে বাংলাদেশ পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

২০
X