শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধার তালিকায় ‍নাম অন্তর্ভুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে জুলাই যোদ্ধাদের নামের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
গাজীপুরের শ্রীপুরে জুলাই যোদ্ধাদের নামের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে জুলাই যোদ্ধাদের নামের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। জুলাই যোদ্ধা তালিকায় বঞ্চিতরা এ অবরোধ করেন।

রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় জুলাই যোদ্ধা তালিকায় বঞ্চিতরা এই কর্মসূচি শুরু করেন। দুপুর ১টা পর্যন্ত চলা এ অবরোধে মহাসড়কের দুই পাশের লেনে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের তৈরি হয়। যানজটের দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী।

পরে শ্রীপুর থানা পুলিশ অবরোধস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। যথাযথ কর্তৃপক্ষে সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের মধ্যে নিলয় মৃধা জানান, শ্রীপুরে জুলাই যোদ্ধদের তালিকা ত্রুটিপূর্ণ। নিজেদের খেয়ালখুশি মতো সেখানে অনেককেই অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকৃত জুলাই যোদ্ধাদের সেখানে রাখা হয়নি। অনেকে আন্দোলনে না গিয়ে হোঁচট খেয়ে আহত হয়েছেন, তাদের নামও তালিকায় আছে।

তিনি বলেন, অবিলম্বে ৪২ জনের তালিকায় থাকা জুলাই যোদ্ধাদের যাচাইবাছাই করে সেখান থেকে ভুয়াদের নাম বাদ দিয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, জুলাই যোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বঞ্চিতরা। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে চলে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X