শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার

মো. আবদুল্লাহ। ছবি : প্রতিনিধি
মো. আবদুল্লাহ। ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আব্দুল্লাহ আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগদান করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এবি পার্টিতে যোগদানের পর রাতেই তিনি জাতীয় নির্বাচনে শেরপুর-২ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নালিতাবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ বাদশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার এক জরুরি বৈঠকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়।

জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেন, ‘দল থেকে অন‌্য দলে যোগদান করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কারের বিষয়ে মো. আবদুল্লাহ বলেন, ‘আমি এবি পার্টিতে যোগদান করে‌ছি। দল আমাকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যেহেতু আমি এবি পা‌র্টির একজন প্রার্থী, সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করতেই পারে। বিষয়‌টি আমি শুনে‌ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X