চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ভারতীয় নাগরিকসহ আটক ৪

ভারতীয় নাগরিক
চট্টগ্রামের বাঁশখালীতে ভারতীয় এক নাগরিকসহ চারজনকে আটক। ছবি : কালবেলা

চট্টগ্রামের বাঁশখালীতে ভারতীয় এক নাগরিকসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌথ দল। তাদের কাছ থেকে নিষিদ্ধ ট্রলিং জাল, মাছ ধরার সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) উপজেলার শেখেরখীল এলাকায় গভীর রাতে স্থানীয় এক ব্যক্তির গুদামে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে।

আটক হওয়ারা হলেন- অমল চন্দ্র (৪৫), নাথন বিশ্বাস (৬০), আকাশ বিশ্বাস (৩৫) ও পণ্ডিত বিশ্বাস (৩৮)। এদের মধ্যে পণ্ডিতের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশপরগণা জেলায়। এ ছাড়া অমলের বাড়ি বরগুনা জেলায়, নাথনের বাড়ি খুলনার মোংলায় এবং আকাশ সাতক্ষীরা জেলার বাসিন্দা।

কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাঁশখালীর শেখেরখীলের বাসিন্দা মান্নান মিয়ার গুদামে বসে চারজন ট্রলিং জাল তৈরি করছিল। এদের মধ্যে ভারতের নাগরিক পণ্ডিত বিশ্বাস কাঠের নৌকায় ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা এবং বাকি তিনজন কারিগর। ওই গুদাম থেকে দেশে নিষিদ্ধ ৭টি ট্রলিং জাল এবং ইয়াবা-গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া গুদামের মালিক মান্নান মিয়ার বাড়িতে তল্লাশি করে পণ্ডিত বিশ্বাসের ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেহুন্দি জালের মাধ্যমে মাছ ধরা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি এবং মাছের প্রজনন কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১১

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১২

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৩

আজ বিশ্ব গোসল দিবস

১৪

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৫

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৬

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৮

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৯

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

২০
X