মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১২:৪১ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

হোস্টেলে মেডিকেল ছাত্রীর লাশ, সুইসাইড নোটে যা লেখা

শরিফা ইয়াসমিন সৌমা। ছবি : সংগৃহীত
শরিফা ইয়াসমিন সৌমা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে শরিফা ইয়াসমিন সৌমা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খুলনার খালিশপুরের তায়েদুর রহমান মেয়ে শরিফা ইয়াসমিন সৌমা (২৩)। তিনি এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম।

পুলিশ সূত্র জানা যায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ। ৪-৫ পৃষ্ঠার ওই চিরকুটে তিনি মানসিক চাপ ও নানা কষ্টের কথা লিখেছেন। ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন।

সহপাঠীরা জানায়, সৌমা কথাবার্তা কম বলতে এবং খুবই ভালো ছিল। বেশ কিছুদিন থেকে নানাবিধ হতাশায় ভুগছিল। সেসব থেকেই হয়তো আত্মহত্যা করে থাকতে পারে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ওই চিরকুটে সৌমা মানসিক চাপ ও নানা কষ্টের কথা লিখেছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা ময়মনসিংহে পৌঁছাছেন। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন বলেন, নিজ কক্ষ থেকে সুইসাইড নোট, বই, ডায়েরি, বিভিন্ন ধরনের ওষুধ, হাতে ক্যানোলা লাগানো অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া যায়। কক্ষে আরেকজন ছাত্রী থাকতেন, সকালে তিনি ক্লাসে যাওয়ার সময় সৌমাকে ঘুমিয়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা স্বাভাবিকভাবে চাপানো অবস্থায় পায়। তার বন্ধু-বান্ধব ও শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা যায় মেয়েটি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে জানতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খানের সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X