তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব, আশা ধর্ম উপদেষ্টার

সুনামগঞ্জে মন্দির পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা। ছবি : কালবেলা
সুনামগঞ্জে মন্দির পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা। ছবি : কালবেলা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকার এরই মধ্যে একটা রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে। আমরা আশা করি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারব।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় শ্রীশ্রী অদ্বৈত মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এরই মধ্যে আলাপ-আলোচনা হয়েছে, আগামীতেও হবে। আশা করি, আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন করার জন্য সরকারের প্রস্তুতি আছে।

তিনি বলেন, এরই মধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন সেনা সদস্য থাকবে এবং অফিসের বিন্যাসসহ যাবতীয় কাজ শুরু হয়েছে। আমরা আশা করি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারব। আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যেতে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, শ্রীশ্রী অদ্বৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X