সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে আড়ালের চেষ্টা

লুট হওয়া পাথর লুকানোর চেষ্টা। ছবি : কালবেলা
লুট হওয়া পাথর লুকানোর চেষ্টা। ছবি : কালবেলা

সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনী সারা দেশে অভিযান চালিয়ে ৪৯ হাজার ঘনফুট উদ্ধার করেছে। এদিকে অভিযানের ভয়ে কোম্পানীগঞ্জের বল্লাঘাট থেকে ধোপাগুল পর্যন্ত ক্রাশার মিল ও মজুত এলাকায় লুট করা পাথরের ওপর বালু ও মাটি ফেলে তা আড়াল করার চেষ্টা চালাচ্ছে একটি মহল।

প্রশাসন সূত্রে জানা যায়, তিন ধাপে ৪৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এসব পাথর উদ্ধার করে প্রশাসন পর্যটন কেন্দ্রগুলোতে নিয়ে সাজানোর জন্য চেষ্টা করছে।

শুক্রবার (১৫ আগস্ট) সরেজমিন দেখা যায়, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের ক্রাশার মিলের সামনে আমদানি করা পাথর রাখা ও মিলের পেছনে লুটের পাথর বালু ও মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। কেউ কেউ দ্রুত পাথর ভেঙে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে অভিযান শুরু হওয়ার পর থেকে কোম্পানীগঞ্জের থেকে ধোপাগুল পর্যন্ত অনেক ক্রাশার মিল বন্ধ। জেলার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। অভিযানের কারণে অনেক মিল মালিক ও বালু-পাথর ব্যবসায়ীরা গা-ঢাকা দিয়েছেন।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ কালবেলাকে বলেন, কিছু মিল মালিক সাদাপাথরে লুট হওয়ার পাথর বালু ও মাটিচাপা দিয়ে আড়ালের চেষ্টা করছেন বলে শুনেছি। এ ছাড়া বিভিন্ন বাড়িতে পাথর লুকানো হচ্ছে। পাথর উদ্ধার করতে আমাদের ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১০

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১১

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১২

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৩

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৫

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৬

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৭

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৮

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৯

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

২০
X