কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সৈকতে নেমেছিলেন চার বন্ধু, ঢেউয়ে ভেসে একজনের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি : সংগৃহীত
কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ঢেউয়ে ভেসে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তারা চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে এসেছিল।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত সামির (২৩) চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। তিনি পেশায় রেফ্রিজারেটর মেকানিক ছিলেন।

সামিরের বন্ধুরা জানান, তারা চার বন্ধু মিলে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কটেজজোনের ক্ল্যাসিক ভিলা নামের একটি হোটেলে উঠেন। সেখান থেকে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সামির পানির ঢেউয়ে ভেসে যায়। কিন্তু সেখানে লাইফগার্ড সদস্যরা ছিলেন না। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে কূলের কাছে চলে এলে তিন বন্ধু মিলে সামিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা জানিয়েছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানায়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X