সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

খামারির হাত-পা বেঁধে ১২ গরু লুট  ‎

শূন্য পড়ে আছে গরুর খামার। ছবি : কালবেলা
শূন্য পড়ে আছে গরুর খামার। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশী অস্ত্রের মুখে জিম্মি করে খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেছে ডাকাত দল।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় লুটের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, ডাকাতদের মাথায় পড়া ছিল মানকি টুকি। বিশেষ ইশারায় কথা বলছেন তারা। এই ঘটনায় গরুর মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন বাদী হয়ে ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। গরুগুলো উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

‎ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে ২০-২৫ জনের ডাকাত একটি দল চট্টগ্রাম মহাসড়কের পাশে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এন আই ডেইরি ফার্মে অস্ত্রের মুখে জিম্মি করে খামারির হাত-পা বেঁধে ফেলে। খামারের পাশের দোকানদার খামারে ডাকাতের বিষয়ে আন্দাজ করতে পেরে বের হলে ডাকাতের দল দোকানদারকে হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়। একপর্যায়ে সে কোনোভাবে সাঁতরিয়ে অন্য পাড়ে উঠে জীবন বাঁচায়।

এদিকে স্থানীয় ও ব্যবসায়ীদের মধ্যে বারবার চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

‎খামার মালিক মো. ইসমাইল বলেন, বেকারত্ব ঘোচাতে জমি বিক্রি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা দুজন মিলে খামারটি দেই। কিন্তু আজ ডাকাতের হানায় আমাদের সর্বস্বান্ত করে দিয়ে গেছে। কীভাবে চলবে সংসার ও ব্যাংকের ঋণ। গরুগুলোর বর্তমান বাজার মূল্য ১৮ থেকে ২০ লাখ টাকা।

তিনি আরও বলেন, নাম্বারবিহীন একটি ট্রাক গরুগুলো নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকামুখী চলে যায়।

এ বিষয়ে ‎সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, এ ঘটনায় থানায় মামলা একটি ডাকাতি মামলা হয়েছে। মামলায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গরুগুলো উদ্ধার ও তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, ১২ দিন আগেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকা থেকে গরুবোঝাই একটি ট্রাক থেকে চালক ও সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৮টি গরু নিয়ে যায় ডাকাত দল। পরে পুলিশ খবর পেয়ে বাড়বকুণ্ড ইউনিয়ন থেকে গরুগুলো উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X