বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হাওরে নিখোঁজ শিশুর মরদেহ ৩ ঘণ্টা পর উদ্ধার 

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ শিশুর মরদেহ নিয়ে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ শিশুর মরদেহ নিয়ে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশু মাসুমের (৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টায় টাঙ্গুয়ার হাওরের ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে নিখোঁজ হয় শিশুটি। পরে ৩ ঘণ্টা উদ্ধার তৎপরতা একই স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত শিশু মাসুম সিলেট শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেনের একমাত্র ছেলে।

তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ জানান, তিন ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ছিলানী তাহিরপুর সংলগ্ন পাটলাই নদী থেকেই শিশু মাসুমের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির বাবার সন্দেহ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু মাসুমের স্বজনরা জানান, সিলেট শেখঘাট নবাব রোড এলাকা থেকে ২০ জনের একটি টিম লালন তরী নামের এক হাউসবোট বুকিং করে তাহিরপুর সদর থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে ছেড়ে আসেন। চলতি পথে নিখোঁজ মাসুম ও অন্য একটি শিশু হাউসবোটের জানালার পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক হাউসবোট থেকে নিখোঁজ শিশুর বাবা পানিতে লাফ দিলেও তাকে খোঁজে পাওয়া যায়নি। পরে ৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মরদেহ থানায় আনা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X