মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে : ডা. তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু একটি ভুল বিভাজন। আমরা সবাই মানুষ। এখানে বিভাজনের কোনো প্রয়োজন নেই। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। এটা প্রতিটি ধর্মের আহ্বান।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।

ডা. তাহের বলেন, জামায়াত পরিচয়ে কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন বা হয়রানি করে তার বিরুদ্ধে অভিযোগ দেন। তাকে শুধু বহিষ্কার করব না, তার বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কোনো ভয় নিয়ে চলবেন না। আমরা আছি, আপনাদের নিরাপত্তায়। আমরা চৌদ্দগ্রামকে একটি সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহীম, জামায়াত নেতা আব্দুর রহিম, ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, দীপংকর চক্রবর্তী, শ্যামল সুর, রায় মোহন সুত্রধর, বলরাম কর্মকার, বসু দেবনাথ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X